প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৩০০ মোবাইল ও টেলিফোন নম্বর শনাক্ত,গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ দেখুন (বিস্তারিত)।




প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৩০০ মোবাইল ও টেলিফোন নম্বর শনাক্ত,গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ দেখুন (বিস্তারিত)।


চলমান এসএসসি সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ভিআইপিদের ব্যবহৃত নম্বরসহ ৩০০ মোবাইল টেলিফোন নম্বর শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িতদের মধ্যে রয়েছে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক এবং মেডিকেল-প্রকৌশলসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই শিক্ষার্থীদের অনেকে প্রশ্নপত্র ফাঁস করতে তাদেরভিআইপিবাবা-মায়ের মুঠোফোন নম্বর ব্যবহার করেছেন শনাক্ত এসব নম্বর ধরে পুলিশ এখন গ্রেফতার অভিযানে নেমেছে তবে প্রশ্ন ফাঁস ঠেকাতে কর্তৃপক্ষের সব প্রচেষ্টাই যেন ব্যর্থ হচ্ছে
রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নির্দেশনা মতো পরীক্ষার আগে আধা ঘণ্টা মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হলেও দিন অনুষ্ঠিত আইসিটি বিষয়ের প্রশ্নপত্র ফেসবুক-মেসেঞ্জারে পাওয়া গেছে
বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতপ্রশ্নপত্র ফাঁসের অভিযোগ-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই কমিটি প্রথম সভায় এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির প্রধান এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর সভায় সভাপতিত্ব করেন
কমিটির সভায় ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত আগের পরীক্ষাগুলো বাতিল করার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। সভায় বিভিন্ন মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সব তথ্য যাচাই-বাছাই শেষে পর্যালোচনা করে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সচিব মো. আলমগীর।......................................
 

Comments