গভীর রাতে ছাত্রলীগের তুমুল হামলা, রক্তাক্ত ১০ ছাত্রী(দেখুন বিস্তারিত)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আন্দোলনকারী ছাত্রীদের
ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এসময়
ছাত্রলীগ কর্মীদের ছোঁড়া ইটের আঘাতে
১০ জন ছাত্রী আহত
হয়েছেন। রোববার
দিবাগত রাত আড়াইটার দিকে
এই ঘটনা ঘটে।| https://www.youtube.com/watch?v=AqDz-_s1NSM&feature=youtu.be |
রাত দেড়টার দিকে ছাত্রীদের একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির সামনে অবস্থান নিয়ে কোটা পদ্ধতি সংস্কার চেয়ে স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে রাত আড়াইটার দিকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়া ছাত্রলীগ কর্মীরা ছাত্রীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এসময় ইটের আঘাতে ১০জন ছাত্রী রক্তাক্ত আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আহতের সংখ্যা আরো বড়তে পারে বলে জানিয়েছেন পরিবর্তন ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
এর আগে, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে চায় সরকার, রাত দেড়টার দিকে ঢাবি ক্যাম্পাসে গিয়ে এমনটা জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সেইসাথে আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দেয়া হবে বলেও তিনি জানান।
মধ্যরাতে ঢাবিতে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার কথা দিলেও বিক্ষোভ অব্যাহত থাকে।
আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবন ঘেরাও ও হামলা চালালে সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এর আগে রোববার রাত পৌনে ৮টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়া আন্দোলনকারীদের পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর দফায় দফায় চলে সংঘর্ষ। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments
Post a Comment