ওবায়দুল
কাদেরের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ২০ আন্দোলনকারী(দেখুন
বিস্তারিত)
https://www.youtube.com/watch?v=l-4-IF64Lzw
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ২০ সদস্যের
একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক এবং সড়ক পরিবহন
ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসতে
যাচ্ছে। আওয়ামী
লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর
ধানমন্ডির কার্যালয়ে বিকেলে এ বৈঠক
হবে বলে জানিয়েছেন কোটা
সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মমিন। তিনি
পরিবর্তন ডটকমকে জানান, প্রতিনিধিদলে
সমান ১০ জন করে
ছাত্র ও ছাত্রী আছেন। বৈঠকে
৫ দফা দাবি তুলে
ধরা হবে।https://www.youtube.com/watch?v=l-4-IF64Lzw
এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান হাসান আল মমিন।
এ সময় তিনি অভিযোগ করেন, ‘আমরা পুলিশের কাছে গিয়েছিলাম। তাদের বললাম, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে। আপনারা টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ থেকে বিরত থাকবেন। তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।’
হাসান আল মমিন বলেন, ‘আমি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের সঙ্গে দেখা করতে গেলে তারা আমাদের শার্টের কলার ধরে পরিচয়পত্র কেড়ে নেয়।’
কোটা সংস্কার দাবিতে গতকাল রোববার দুপুরে শাহবাগে পদযাত্রা করে শিক্ষার্থীরা। পরে রাত আটটার দিকে তাদের ওপর পুলিশ চড়াও হয়ে সংঘর্ষ হয়। এতে দেড় শতাধিক আহত ও বেশ কয়েকজন আটক হন।
এরপর সোমবারও সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, টিএসসি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
poriborton
পিছু হটল পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ সদস্যরা পিছু হটেন। ক্যাম্পাসের ভেতর দিয়ে সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা কাঁদানে গ্যাসের ঝাঁজ কমাতে টিএসসি এলাকার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে রেখেছেন। বিভিন্ন আবাসিক হল থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্যে সমাবেশে জড়ো হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন কোটা সংস্কারের সরকারের ঘোষণা আসার আগ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তবে বিকাল ৩টার মধ্যে আটক ছাত্রদের না ছাড়লে তারা কঠোর কর্মসূচিতে যাবেন।
Comments
Post a Comment