ডাস্টবিন থেকে ২০ নবজাতকের লাশ উদ্ধার



বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগের শিক্ষার কাজে ব্যবহৃত ২০ নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি, সোমবার রাতে হাসপাতালের প্রধান ডাস্টবিন থেকে ক্ষত-বিক্ষত লাশগুলো উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।
বিষয়টি সাংবাদিকরে নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ। হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের শিক্ষার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মৃত নবজাতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জানান, এ লাশগুলো কেন ডাস্টবিনে ফেলা হয়েছে, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Comments