আগুন নেভাতে কাজ করছে হেলিকপ্টার

 

Bangla News Today Chawkbazar agun চকবাজার আগুন 21 February 2019 | 24 Bangla Update News  bangla news


 

পুরান ঢাকার চকবাজারের আগুন নেভাতে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে পানি ছেটানো হচ্ছে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

তেজগাঁও বিমানবন্দর থেকে পানি নিয়ে হেলিকপ্টার দুটি ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এরপর আকাশ থেকে পানি ছেটানো শুরু হয়।
উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি)  রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার শাহী মসজিদের পাশে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
ভবন মালিক ও স্থানীয়রা জানান, ৫ তলার নিচ তলায় একটি খাবার হোটেল ও দোতলায় একটি কেমিক্যালের গোডাউন ছিল।
সেখান থেকে অনবরত বিস্ফোরণ আর দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে আগুন। এতে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবন। পুড়ে যায় রাস্তায় পার্ক করা যানবাহন।
ঘটনার পরপরই আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। একই সাথে বেশ কয়েকজন নিখোঁজের খবর মিলেছে।
অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নেয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে।
ঘটনাস্থলে ছুটে যান ঢাকা দক্ষিণের মেয়রসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। মেয়র জানান, আগুন নেভানো ও মানুষের জানমালের ক্ষতি ঠেকানোই তাদের প্রধান লক্ষ্য।

Comments