এফ আর টাওয়ারের পর এবার গুলশান কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০টি ইউনিট, বেপক হতাহতের আশংকা
রাজধানীর বনানীর আগুনের
ক্ষত শুকাতে না শুকাতেই গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)
মার্কেটের পাশে কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের
২০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়।
এখন পর্যন্ত আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুন লাগে বলে একটি সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এক জায়গায় নিভছে আবার অন্য জায়গায় জ্বলছে। মার্কেটের ভেতরে অনেক কসমেটিকের দোকান ও দাহ্য পদার্থ ছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
এদিকে, শনিবারের আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও মার্কেটে থাকা দোকান-পাট বা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
Comments
Post a Comment