এরচেয়ে জেলখানায় খালেদার মৃত্যু চাইলো তৃণমূলের নেতাকর্মীরা




 জেলখানায় খালেদার মৃত্যু চাইলো তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু কেণ? Today bangla news | BD news


বিএনপি’র চারজন নেতা এমপি হিসেবে শপথ নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারেক জিয়া এই সিদ্ধান্ত দিয়েছেন শুনে ক্ষোভে ফেটে পড়ছেন তারা। এ বিষয়ে তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী বলছেন যে, বেগম জিয়ার মুক্তির দোহাই দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। কিন্তু হঠকারী এই সিদ্ধান্তের চেয়ে বন্দি অবস্থাতেই যদি বেগম জিয়ার মৃত্যু হতো তাহলেও ভালো হতো।
বিএনপি’র চার সাংসদের শপথ গ্রহণ প্রসঙ্গে দেলটির নেতা মেজর অব. আখতারুজ্জামান ফেসবুকে নিজের অভিমত প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হলো আজকে দেশমাতার তথাকথিত মুক্তির কথা বলে বিএনপি সংসদে যাওয়ার কথা বলছে। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে জনগণ মনে করে দেশমাতা খালেদার জিয়ার এই অসম্মানজনক তথাকথিত মুক্তির চেয়ে জেলখানায় মরে যাওয়া লক্ষ কোটি বেশি সম্মানজনক ও গ্রহণযোগ্য হতো। জনগণ সরকারের সঙ্গে আপসরফায় খালেদা জিয়ার মুক্তি চায় না। যারা মনে করছে বা ভাবছে সরকারের সঙ্গে আপসরফা করে দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে আনবে তারা শুধু দল ও জাতির শত্রু নয় তারা খোদ খালেদা জিয়ার শত্রু। জনগণ এই শত্রুদের ধ্বংস কামনা করছে।’
বিএনপির এই নেতা আরও লিখেছেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের পর সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারতো নির্বাচনের ফলাফল মেনে নিয়ে চুপচাপ থাকা এবং যথাসময় সংসদে যোগদান করা। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছিল নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা এবং সংসদে না যাওয়া। কিন্তু আজ ১২০ দিনের মাথায় বিএনপি তার সিদ্ধান্ত সম্পূর্ণ পরিবর্তন করে নির্বাচনের ফলাফল মেনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে নিয়েছে। সবচেয়ে বড় হঠকারিতা হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের দোয়াই দিয়ে চারজন সংসদ সদস্য শপথ নিল। কিন্তু দলের মহাসচিব সেই নির্দেশ মেনে এখন পর্যন্ত শপথ নেন নাই! বিষয়টি অনেক ঘোলাটে মনে হচ্ছে!!’

Comments