সোনার ভরি এখন ৫৪,৫৩০ টাকা


https://todaybanglenews.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a7%ab%e0%a7%aa%e0%a7%ab%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be/


আন্তর্জাতিক বাজারে দর ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও সোনার দাম ভরিতে হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি হবে ৫৪ হাজার ৫৩০ টাকা। সোনার নতুন দর কাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার রাত আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায়। সর্বশেষ গত ২৩ জুলাই ভরিতে হাজার ১৬৭ টাকা টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

Comments